ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত



বানিয়াচংয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুধর্ব-১৭)-২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮জুন) বিকাল ৪টায় বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিবুর রহমানের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ সমাপনী ও পুরস্কার বিতরণ (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. আব্দুল মজিদ খান এমপি।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রশংসার দাবিদার। তাছাড়া মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার এই টুর্ণামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে দেশের ভিতরে এবং বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবেন।


তিনি আরো বলেন, এ বছরও বালক-বালিকা হতে বাছাই করা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারদের ব্রাজিল ও ইউরোপসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। খেলাধুলার প্রতি এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান।


খেলায় বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষধ বনাম বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। উত্তেজনাপুর্ণ খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন । খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রউফ।


সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.নাজমুল হোসেন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।

Tag
আরও খবর