শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অভিযানে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার হয়েছেন। বাহিনীটি বলছে, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা পলাতক ছিল। ক্যাম্পে অবস্থান নিয়েছে এমন খবরে তাদেরকে ধরতে অভিযান চালানো হয়। শনিবার রাতভর টেকনাফের ২৬ নম্বর এবং উখিয়ার তানজিমারখোলা ১৩ নম্বর ও ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আব্দুল মতলবের ছেলে মোহাম্মদ সলিম। উখিয়ার ময়নারঘোনা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের আলী আহম্মদের ছেলে সোনা মিয়া, একই ক্যাম্পের সি-১ ব্লকের মোহাম্মদ হাসানের ছেলে করিম উল্লাহ এবং তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের আবুল আলমের ছেলে জানে আলম ও একই ক্যাম্পের ডি-৫ ব্লকের মৃত ফকির আহমেদের ছেলে মো. সলিম উল্লাহ।


১৬-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ড. হাসান বারী জানান, টেকনাফের ২৬ নম্বর ক্যাম্পে কিছু লোক সশস্ত্র অবস্থান নিয়েছে খবরে রবিবার ভোরে অভিযানে যায় এপিবিএন। টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোহাম্মদ সলিম। গ্রেপ্তারের সময় তার কাছে একটি দেশি বন্দুক পাওয়া গেছে। সেলিমের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্রসসহ একাধিক মামলা রয়েছে।


উখিয়া থেকে গ্রেপ্তারদের বিষয়ে ৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের তালিকাভুক্ত আসামিদের ধরতে এ বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে