নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর জেলার ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার সকাল ১১টায় ঝিনাইগাতী আমতলী মেইন রোডের পার্শ্বে ঝিনাইগাতী প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক মোকাদ্দেসের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল হক মনিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, ঝিনাইগাতী রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন সুবর্ণ, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চাঁন, সাংবাদিক সারোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা। মানবন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ অংশ নেন। উল্লেখ্য, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত ১৪ জুন বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেসহ তার অনুসারীরা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Tag
আরও খবর