ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি মজিদ খান


হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজসহ নানা উপকরণ বিতরণ করছে। দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে।


শেখ হাসিনার সরকার কৃষকদের সহায়তায় বদ্ধপরিকর। সরকার বিশ্বাস করে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ইঞ্চি জমি আবাদ করতে হবে।


তিনি শনিবার (১৭জুন) বিকেল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৭শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার, বীজ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহ এর সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জীবন আহমেদ লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজ্জমুল হক চৌধুরী, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক নুরুল ইসলাম,শ্রমিকলীগ নেতা আবু হাসান চৌধুরী সেবুল প্রমুখ।

আরও খবর