জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করণ সভা


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৭ জুন ২০২৩ (শনিবার)  বেলা ১১ ঘটিকায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিত করণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. জিন্নাত আরা, মেডিকেল অফিসার ডা. তাহেরা খাতুন ও ডা. ইসরাত ই নূরীন।  এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ সহ ক্যাম্পেইন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, আগামীকাল ১৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  এতে ৬-১১ মাস বয়সী শিশুদের  নীল রংয়ের ক্যাপসুল এবং ১- ৫ বছর বয়সী শিশুদের লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪,২৮৬ ও ১-৫ বছর বয়সী ৩১,৭৭৩ মোট ৩৬,০৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ কার্যক্রম শতভাগ সফল করার জন্য সমগ্র উপজেলায় মাইকিং ও মসজিদে মসজিদে সর্বসাধারণকে  অবহিত করণের  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৯ ঘন্টা ২৯ মিনিট আগে