নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় রউফ আজিজ অপরাজিত চ্যাম্পিয়ন

শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হওয়া ডিএসএ দাবা প্রতিযোগিতার শেরপুর জেলা চেস কমিউনিটির মো. আ. রউফ আজিজ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথমপর্ব বাছাইয়ে যোগ্যতা অর্জনকারী ৭ জন সহ ১২ জন দাবারুকে নিয়ে রাউন্ড লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ১১ রাউন্ডের ফাইনাল পর্বের খেলা ৭ সেপ্টেম্বর বুধবার রাতে শেষ হয়। এতে ১০টি জয় ও একটি ড্র নিয়ে সাড়ে দশ পয়েন্ট অর্জন করে রউফ আজিজ চ্যাম্পিয়ন হয়েছেন। এনিয়ে পর পর ৬ বার সহ ২০০৮ সাল থেকে জেলা দাবা লীগে ১০ বার চ্যাম্পিয়ন ও একবার রানারআপ হয়ে অনন্য রেকর্ড গড়লের শেরপুরের ‘গ্র্যান্ডমাস্টার’ খ্যাত রউফ আজিজ। এর আগে এত ধারাবাহিকভাবে আর কোন দাবাড়ু এত অধিকবার জেলা দাবা লীগের শিরোপা পাননি। এবারের প্রতিযোগিতায় নতুন রানারআপ হয়েছেন একই ক্লাবের ডা. আবিদ হাসান অন্তর। ৭ রাউন্ডের বাছাইপর্ব থেকে কোয়ালিফাই করে ফাইনাল পর্বের ১১ রাউন্ডের খেলায় ডা. অন্তর ৭ জয়, ৩ ড্র, ১ পরাজয়ে সাড়ে ৮ পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া নকলা উপজেলার মোহাম্মদ আমিরুল ইসলাম ৮ পয়েন্ট পেয়ে তৃতীয়, সমান ৭ পয়েন্ট পেয়ে কামারিয়ার মো. শাহজাহান ৪র্থ, দাবা ক্লাবের মো. আতিকুর রহমান স্বপন ৫ম এবং ৮ম শ্রেনী পড়ুয়া প্রতিভাবান ক্ষুদে দাবাড়ু মো. সামিউর রহমান রিয়ান ৬ সিনিয়র দাবাড়ুকে টপকে  ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। এছাড়া সমান সাড়ে ৪ পয়েন্ট করে পেয়ে নকলার টিটু মিয়া ৭ম, বাছাইপর্বের সেরা শাকিল আহমেদ পেয়েছেন ৮ম স্থান। সাড়ে ৩ পয়েন্ট করে নিয়ে নকলার সোহেল রানা ৯ম, মুন্সীরচরের মো. হামিদুল ইসলাম ১০ম এবং ২ পয়েন্ট করে অর্জন করে নকলার হেজবুল্লাহ হোসেন ১১তম ও কামারিয়ার ওসমান গণি ১২তম হয়েছেন। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সস্মেলনকক্ষ ভেন্যুতে গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ দাবা খেলোযাড় অংশগ্রহণ করেন। ডিএসএ দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, ডিএসএ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি, নগদ প্রাইজমানি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। এছাড়া ৩য় থেকে ৫ম স্থান পর্যন্ত খেলোয়াড়দের প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হবে। উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে মো. সামিউর রহমান রিয়ান ও তৃণমুলে দাবা উন্নয়নে অবদান রাখায় দাবা ক্লাব শেরপুরে সভাপতি বিশিষ্ট দাবা খেলোয়াড় মো. আতিকুর রহমান স্বপনকে বিশেষ সম্মাণনা প্রদান করা হবে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে একই ভেন্যুতে বিকাল ৩টা থেকে শুরু হবে স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। এতে জেলার ৯টি স্কুলের ২৯ জন ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করছে। স্কুল দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। শেরপুর ডিএসএ’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হবে। 

Tag
আরও খবর