পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

শুক্র-শনিবারও ব্যাংক খোলা চায় ধর্ম মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 03:04:49 pm

হজের কার্যক্রমের জন্য শুক্র ও শনিবার (১৬ ও ১৭ জুন) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এজন্য হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে।


এতে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলো তাদের নিবন্ধিত হজযাত্রীর বিপরীতে প্রয়োজনীয় অর্থ বিমানের টিকিটের পে-অর্ডারসহ নিজ নিজ আইবিএএন ব্যবহার করে সৌদি আরবে পাঠানোর কার্যক্রম চলমান। বেসরকারি ব্যবস্থাপনায় এ অর্থ পাঠানোর কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অর্থ জমা কার্যক্রম আগামী ১৬ ও ১৭ জুন সরকারি ছুটির দিনেও চলমান থাকবে। এ কার্যক্রম সম্পন্নের সুবিধার্থে ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ১৬ ও ১৭ জুন হজ কার্যক্রমে সম্পৃক্ত সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখাগুলো খোলা রাখা একান্ত প্রয়োজন।


এমতাবস্থায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলো আগামী ১৬ ও ১৭ জুন খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, এরইমধ্যে ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

আরও খবর