কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

সাভারে ব্রাক এর এক কর্মীর হত্যার রহস্য উদঘাটন

গ্রেফতারকৃত শাহীন আলী


রাজধানী ঢাকার সাভারে ব্র্যাক ব্যাংক এনজিও সংস্থার দেওয়া ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে ঋণ গ্রহীতার হামলায় নিহত হন ব্রাক এর মাঠকর্মী রেজাউল করিম (৫০)। এ ঘটনায় জড়িত শাহিন আলী (২২) নামের এক পোশাক শ্রমিক কে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী পিপিএম (বার)। সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হওয়া আসামী শাহীন মিয়া (২২) কে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়।


নিহত ব্রাক কর্মকর্তা রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্র্যাক ব্যাংক এনজিও সংস্থার মাঠ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার শাহিন আলী রাজশাহীর বাসিন্দা। তিনি সাভারে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।


পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালীপাড়া এলাকা থেকে রেজাউল করিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী পিপিএম (বার) সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের বাসার নিচতলার এক ভাড়াটিয়া শাহিন আলীর কাছে কিস্তির টাকা সংগ্রহে যান এনজিও কর্মী রেজাউল করিম। এর আগে ১৩ জুন কিস্তির টাকা চাইতে গেলে পরদিন দেবেন বলে জানান। পরদিন বুধবার রেজাউল করিম তাঁর বাসায় টাকা চাইতে গেলে বাকবিতণ্ডা হয় শাহীন আলী ও রেজাউল করিমের মধ্যে।


অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান,বাক-বিতন্ডার একপর্যায়ে রেজাউল করিমকে তিনি মারধর করতে থাকেন। এ সময় অণ্ডকোষে গুরতর আঘাত পেয়ে রেজাউল করিম মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে তিনি মারা গেলে শাহিন আলী মরদেহ বাসা থেকে বের করে সামনের সিঁড়ির নিচে রেখে দেন। তাছাড়া রেজাউলের পকেটে থাকা কিস্তির সংগ্রহ করা ৫০ হাজার টাকাও হাতিয়ে নেন শাহিন। সেই টাকা তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন শাহিন আলী। এ ঘটনায় নিহতের ছেলে কাউসার আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

আরও খবর






6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে