‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

হাওর অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি করার বিকল্প নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৌলভীবাজারেরর শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের রুশনি মহলে 'হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। হাওর অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি করার বিকল্প নেই। হাওরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করতে না পারলে আমরা ক্ষতিগ্রস্থ হবো। হাওর অঞ্চলে দেশীয় মাছ সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। তিনি বলেন, ১০০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, আমরা ৩২ প্রজাতির মাছ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

বৃহস্পতিবার (১৫ জুন) শ্রীমঙ্গলে ‘হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। বৃহস্পতিবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের রুশনি মহলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বিশেষ অতিথি ছিলেন-জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল জলিল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম এবং স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক খন্দকার মাহবুবুল হক। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট মুল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক অলক কুমার সাহা।

কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের পুলিশ সুপারবৃন্দ, মৌলভীবাজারের জেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে