নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাংগায় গভীর রাতে চুরি,চোরাইকৃত মালসহ ২ চোর আটক।


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামে গভীর রাতে ছানু ও কাওছার মাতুব্বরের বাড়িতে একদল চোর ঘরের মালামাল চুরি করে পালিয়ে যায় । বৃহস্পতিবার ভোরে ঐ চোরাই মালামাল ভাংগাড়ী দোকানে বিক্রির সময় ২ চোরকে গ্রেফতার করে পুলিশ। 


 আটককৃত হল, ঐ গ্রামের গেদা মোল্লা ছেলে আক্কাস (৩০), ও ট্রাক ড্রাইভার মালেক ফকিরের ছেলে চুন্নু ফকির(৪০)। উপস্থিত ২ চোর দলা মোল্লার পুত্র নুর আলম(৩৫), খলিল মোল্লার পুত্র হাসিবুল(৩৮) পালিয়ে যায়। 


পুলিশ ও এলাকা সুত্রে জানা যায়, বুধবার রাতে একদল চোর ছানু মাতুব্বরের ১টি ট্রলার, কাওছার, ফিরোজ ও সরো মাতুব্বর ৩টি টিউবওয়েল, তাদের ব্যবহৃত হাড়ি পাতিল, চ্যাছিজ সহ ঘরের লোহার মালামাল চুরি করে নিয়ে যায় । বৃহস্পতিবার সকালে গ্রামের কিছু মহিলারা বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিতে থাকে। পরে পৌর এলাকার এলাকার নওপাড়া বাসস্ট্যান্ডে একটি ভাংগাড়ী দোকানে গিয়ে এসব মালামাল দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে চুরি হওয়া এ সব মালামাল সহ পুলিশ ৪ জনকে আটক করে।  


মামলার বাদি রোকেয়া বেগম জানান, আমাদের গ্রামে মামলা হওয়ার কারনে পুলিশের ভয়ে বাড়িতে পুরুষ থাকে না। এই সুযোগে অন্য দলের লোকজন বুধবার গভীর রাতে ১টি ট্রলার, ২টি গ্যাসের বোতল, ৩টি টিউবওয়েল ও হাড়ি পাতিল নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে আমরা অনেক জায়গায় খোঁজ খুজির পর চুরি হওয়া মালামাল সহ পুলিশ তাদের আটক করে। 


এব্যাপারে ওসি জিয়ারুল ইসলাম জানান, ছোট খারদিয়া গ্রামে পুরুষ শুন্য হওয়ার কারনে চোরের দল বেশ কিছু মালামাল চুরি করে। বৃহস্পতিবার ভোরে চোরাই মালামাল সহ ২ চোরকে আটক করা হয়েছে। এঘটনায় ছানু মাতুব্বরের স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 


আরও খবর