নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪ তম বার্ষিক সাধরণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক তোফায়েল আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান হালিম, সিইও মোহাম্মদ শাজাহান সিরাজ, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি ইউএনও ফারুক আল মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের কর্তৃপক্ষগণ। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

Tag
আরও খবর