শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সেজদা আল্লাহর পছন্দের ইবাদত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 02:06:37 am

সংগৃহীত ছবি

◾ইজাজুল হক


সেজদা আল্লাহর অত্যন্ত পছন্দের ইবাদত। কারণ এর মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ ঘটে। এ কারণেই নামাজের প্রতি রাকাতের চূড়ান্ত ধাপে সিজদার বিধান রাখা হয়েছে। সেজদা নামাজে যেমন আছে, তেমনি নামাজের বাইরেও সেজদা একটি স্বতন্ত্র ইবাদত। সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। মহানবী (সা.) বলেন, ‘বান্দা যখন সেজদায় থাকে, তখন সে আল্লাহর অধিক নিকটবর্তী হয়। অতএব তখন বেশি বেশি দোয়া করতে থাকো।’ (মুসলিম: ৪৮২)


শুধু মানুষই নয়, সৃষ্টিজগতের সকল সৃষ্টিই সেজদা দিয়ে আল্লাহর আনুগত্য করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যা কিছু নভোমণ্ডলে ও ভূমণ্ডলে আছে, তা আল্লাহকে সেজদা করে এবং তাদের ছায়াসমূহও (সেজদা করে) ; সকালে ও সন্ধ্যায়—ইচ্ছায় ও অনিচ্ছায়।’ (সুরা রাদ: ১৫)


এমনকি ফেরেশতারাও মহান আল্লাহর সেজদা করেন। এরশাদ হয়েছে, ‘তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহের প্রতি লক্ষ করে না—তাদের ছায়া ডানে ও বাঁয়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সেজদাবনত হয় বিনীতভাবে? আসমান ও জমিনে যত প্রাণী আছে, সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেশতারাও। আর তারা অহংকার করে না।’ (সুরা নাহল: ৪৮-৪৯)


সেজদাকারীর মর্যাদা আল্লাহর কাছে সবার চেয়ে বেশি। তিনি বলেন, ‘যে ব্যক্তি রাতে সেজদায় কিংবা দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখেরাতকে ভয় করে ও তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে (সে কি তার সমান, যে তা করে না?) ’ (যুমার: ৯)


আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কেবল তারাই আমার নিদর্শনগুলো বিশ্বাস করে, যাদের তা স্মরণ করিয়ে দিলে তারা সেজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের পবিত্র মহিমা কীর্তন করে এবং অহংকার করে না।’ (সুরা সাজদা: ১৫) 



আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৪ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০৯ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে