বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

“বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ রানার্সআপ নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল

ক্রীড়া ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ নড়াইল। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল প্রথমবারের মত “বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩” এ  প্রতিনিধিত্ব করে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল গ্রুপ পর্বে প্রতিটি দলকে হারিয়ে দলটি তার নিজ যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয় এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ১ জুন গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ডিএমপি ও নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলো এই চ্যাম্পিয়নশিপের। ১১ জুন (রবিবার) বিকালে একই ভেন্যুতে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল ও ডিএমপি নারী কাবাডি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৩২-৩০ পয়েন্টে নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দল  রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় নড়াইল জেলা পুলিশ নারী কাবাডি দলের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মহোদয় বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি খেলায় ভালো করছে, আগামীতে আরও ভাল করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় আমরা একদিন বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হবো। তিনি চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের প্রশংসা করেন ও অভিনন্দন জানান।

প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা সেরা রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম সেরা ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে