কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ভাংগা থেকে যশোর অংশের ৮৭ কিঃমিঃ রেল লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করলেন রেল মন্ত্রী।


ভাংগা থেকে যশোর অংশের ৮৭ কিঃ মিঃ রেল লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন রেল মন্ত্রী। 


আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া আগামী ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল করার উপযোগী করতে পারবো। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত রেলের ট্রায়াল রান করতে পারব। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক।সকল ব্রিজ হয়ে গেছে। ছোটখাটো কিছু কাজ রয়েছে। এবং প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চালু হলে অনেক রাস্তা কমবে। এবং সময় বাঁচবে। যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং পরবর্তীতে ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম




সুজন এমপি শনিবার (১০ জুন) দুপুর ১২ টায় দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শন ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন কালে এই কথাগুলো বলেন।




তিনি আরো বলেন একটি বৈরী সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কোভিড ,অন্যদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে একটি বৈরী পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন। তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত, সে দেশে রেল তত উন্নত।




এসময় রেল মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন,পদ্মা রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, কর্নেল ফারুক হোসেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ , ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম ,ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল ,ভাংগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম ,ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।

আরও খবর