শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

এক শাড়িতে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।


জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত স্বামীর নাম সুহেল রানা (৪২) স্ত্রী পারুল বিবি (৩৯)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত পারুল বিবির নিজ (বাবার বাড়ি) বাড়ির একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত পারুল বিবি তাঁর পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একাই থাকতেন। এসময় একই গ্রামের সোহের রানার সাথে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। নিহত পারুলের স্বামী সোহেল রানাও ছিল বিবাহিত। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আয়শা সিদ্দিকা নামে স্থানীয় এক গৃহবধু ওইবাড়িতে দুধ দিতে গিয়ে একটি ঘরের মধ্য স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা পারুলের বাড়ির একটি ঘরের বাঁশের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দা গৃহবধু আয়শা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যায়। ওই সময় কোন সারাশব্দ না পেয়ে বাড়িতে ঢুকি, এরপর একটি ঘরের মধ্য একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে বাহিরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় পেঁচানো শাড়ি কেটে মরদেহদুটি নামিয়ে আনেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, শুনেছি তাঁরা ৪-৫ মাস আগে বিয়ে করেছেন। তাঁদের কারো সাথে বিবাদ ছিল না। ঠিক কি কারনে এমন কাজ করলো এটা আমার জানা নেই। নিহত সোহেল রানার বড় স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামী রাতে আমাদের বাড়িতে ছিল। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যান। এরপর লোক মুখে জানতে পারি তাঁর ওই স্ত্রীর বাড়িতে নাকি তাঁদের গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। কি করানে ওই ঘটনা ঘটেছে আমি কিছু জানি না। 

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাঁদের মধ্য পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর এই কারনেই এক সাথে আত্নহত্যা করতে পারে।


 আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থা এসেছি। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে