নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাজবাড়ীতে নারী পাচারকারী সহ গ্রেপ্তার ২।


দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টাকালে এক নারীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।


বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।


গ্রেপ্তারকতরা হলো, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধুখোলা গ্রামের শামীম হাসান জয় (১৯) ও একই এলাকার রায়হান (১৯)।


থানা পুলিশ ও উদ্ধার হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ওই নারী গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে শামীম হাসান জয় গত বুধবার (৭ জুন) ওই নারীকে ফুঁসলিয়ে এনে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। বুধবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেলস্টশন এলাকায় ওই নারীকে যৌনপল্লীতে বিক্রির উদ্দেশ্যেে দরদাম করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। সেই সাথে ২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে।


গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃৃতদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর