দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ডিবির পরিচয়ে ছিনতাই কারী আটক।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ডিবির পরিচয়ে ছিনতাই কারী আটক।



রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের রাতের টহল পুলিশ এর বিশেষ অভিযানের চালিয়ে, এএসআই মোঃ আশরাফুল ইসলাম এর সঙ্গীও ফোর্স নিয়ে তারা , পাঁচজন ডিবির পরিচয় ধারী ভুয়া ডিবিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় , ইংরেজিতে ডিবি লেখা দুটি কটি,১৬ ইঞ্চি লম্বা দুটি লোহার রড, তিনটি স্কস টেপ, প্লাস্টিকের তৈরি পাঁচটি সাদা রংয়ের টাই ক্লিপ (যা দিয়ে হাত-পা বাঁধা হয়), একটি ১০ ইঞ্চি লম্বা গিয়ার ছুরি, ২৫ ইঞ্চি লম্বা একটি সবুজ প্লাস্টিকের পাইপ, কাঠের হাতল সহ একটি হাতুরি, একটি সাদা রংয়ের প্রাইভেট কার যার রেজি নং ঢাকা মেট্রো ক ০৩-৭০১২, একটি গোল্ডেন রঙের লেজার লাইট, ও ছয়টি মোবাইল ফোন জব্দ করেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কিছু বলতে চায় না তার পরেও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে স্বীকার করে যে, তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে কৌশলে গাড়ি থামিয়ে চেক করার অজুহাতে যাত্রীদের নামিয়ে তাদের কাছ থেকে সোনা-গহনা ,টাকা -পয়সা মোবাইলসহ ইত্যাদি ডাকাতি করে নিয়ে যায়। এ সমস্ত কিছু লুট করে তারা ভিকটিমের হাত পা স্কচ টেপ দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়,তারা দ্রুত সময়ে লুণ্ঠন করে স্থান ত্যাগ করে। তারা সুযোগ বুঝে বাড়িঘর ও দোকান পাটেও ডাকাতি করে বলে স্বীকার করেছেন। তারা আন্ত: জেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামিরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩১), নরসিংদী জেলার শেখের চরের মৃত জহর সরদারের ছেলে মোঃ মান্নান সরদার (৫২), একই জেলার মাধবদী থানার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ শাওন আহম্মেদ, গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত হবি মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩২) এবং একই জেলার মাধবদি থানার মোঃ তারা মিয়ার ছেলে রিয়াজ হোসেন (২৫)।


আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ধারায় নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর