কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্রীমঙ্গল রেস্ট হাউজে অসামাজিক কাজে লিপ্তসহ নানা অপরাধে আটক ৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে শহরের গুহ রোড এলাকার হিলসাইড রেস্ট হাউজ থেকে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার এর সার্বিক দিক নির্দেশনা ও শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই মোঃ আলাউদ্দিনসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় রেস্ট হাউজে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন রাজিব মিয়া (২৬), পিতা-দলিল মিয়া, সাং-কাগাবালা, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার, কাজল আক্তার (৩০), পিতা-আব্দুস শুকুর, সাং-কর্নেলহাট, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, কফিল মিয়া (৩৫), পিতা-কনু মিয়া, সাং-বাদে আলিশা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, চাদঁনী সরকার (২২), পিতা-মোঃ আইনুল হক, সাং-কলসতলা, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, বিল্লাল মিয়া (২৮), পিতা-পাশা মিয়া, সাং-বিরাইমপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, আখি আক্তার (২২), পিতা-রুহুল আমিন, সাং-দক্ষিন ঠাকুরগাও, থানা-ঠাকুরগাও সদর, জেলা-ঠাকুরগাও। 


শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, রেস্ট হাউজের বিভিন্ন রুমে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৬জন কে আটক করা হয়।

এদিকে শহরের রোডে ফুটপাতে দোকান বসিয়ে রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধসহ বিভিন্ন অপরাধে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জালাল হোসেন (২০),পিতা-মোঃ কৌরশ হোসেন, সাং-পশ্চিম ভাড়াউড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং অন্যান্য অপরাধে গ্রেফতারকৃতরা হলেন শেখ আমিনুল এহসান (২০), পিতা-শেখ আব্দুল হামিদ, সাং-উত্তর ভাড়াউড়া, মোঃ ফাহিম আলী (২৯), পিতা-মোঃ রোশন আলী, সাং-পশ্চিম ভাড়াউড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান-আটককৃত সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর