“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষ নিহত ১, আহত ৩


কক্সবাজারের-টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটম (ইজিবাইকের) সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। বুধবার (৭ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল।


নিহত ইমারত মোল্লা (৩৮) যশোরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। আহতরা হলেন, রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার শাহাজাহান মিস্ত্রির ছেলে রিদুয়ান ও হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা গুরা মিয়ার পুত্র মোহাম্মদ আকতার এবং জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার ইজিবাইক চালক জয়নাল আবেদীন।


এসআই রেজাউল বলেন, ’বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের দিক। এতে ৪ জন আহত হয়। ঘটনাস্থলে গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।


নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag
আরও খবর

6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১১ ঘন্টা ৪২ মিনিট আগে