“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে বিয়ের তিনদিন পর এক নববধূর মৃত্যু।

টেকনাফের হোয়াইক্ষ্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার বাসিন্দা,

টেকনাফ কলেজের অধ্যাপক মোঃ আবদুল গফুর ও গৃহীনি সাহিদা খানমের কন্যা কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী উছরাত আনিকা নাওয়ার (২১)। গত ২ জুন কক্সবাজার শহরের লিংকরোড ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে উছরাত আনিকা নাওয়ার সাথে ঘটা করে বিয়ে হয় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলায়ার সাইয়েদ মোহাম্মদ আসাদ তুহিন। তুহিন মরহুম হাজী রশিদ আহমদ ও মরহুমা ছেনুয়ারা বেগমের পুত্র।


মেহেদীর রং শুকাতেই উছরাত আনিকা নাওয়ার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মঙ্গলবার ৬ জুন রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। না ফেরার দেশে চলে যান। তার আগে একইদিন মধ্যাহ্ন ভোজ সারার পর বিকেল ৩ টার দিকে উছরাত আনিকা নাওয়ার তাঁর শ্বশুর বাড়ি রামু উপজেলার পূর্ব মেরুংলায়াতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে রামু উপজেলা হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে প্রায় তিন ঘন্টা চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে উছরাত আনিকা নাওয়ার না ফেরার দেশে চলে যান। নববধূ উছরাত আনিকা নাওয়ার এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর

6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১১ ঘন্টা ৪৪ মিনিট আগে