কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

আক্কেলপুরে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন


বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনরোধে জয়পুরহাটের আক্কেলপুরে ১ কিলোমিটার রাস্তার ধারে তাল গাছের চারা রোপন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (৫জুন) আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ উপলক্ষে আক্কেলপুর পৌরসভার পশ্চিম হাস্তাবসন্তপুর গ্রামের আশ্রয়ন সড়কে ১ কিলোমিটার রাস্তার দুইপাশে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে তাল গাছের চারা রোপন করা হয়।

তাল গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। তাল গাছ রোপন করা পরিবেশের জন্য ভাল। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ সহ মানুষের নানা উপকারে আসে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনরোধে তালগাছ কার্যকরী ভূমিকা রাখে। বৃষ্টিপাতের সময় এ এলাকায় ব্যাপক বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে। বজ্রপাতে প্রতিবছর মানুষসহ অনেক পশু-পাখি মারা যায়। ক্ষতি হয় মূল্যবান গাছ-পালারও। উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি অনেকটা লাঘব হতো। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তাল গাছই সবচেয়ে বেশি কার্যকর।
আরও খবর