ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ৭০০ গাছ লাগাচ্ছে বিডি ক্লিন

গত ৩ জুন গেলো বিডি ক্লিন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৬ সালের ৩ জুন তারিখে "পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন" জয়ের লক্ষ্যে শুরু হয়েছিল বিডি ক্লিন এর অগ্রযাত্রা। সে উপলক্ষে "সবাই মিলে লাগাই বৃক্ষ,২ ঘন্টায় ৩ লক্ষ" এ প্রতিপাদ্য নিয়ে সংগঠনটি সারা বাংলাদেশে 

৪৪ হাজার সদস্য প্রত্যেকে ৭ টি করে ২ ঘন্টায় ৩ লক্ষ গাছ রোপণ করার সিদ্ধান্ত নেয়। 


সে ধারাবাহিকতায় লক্ষ্মীপুর বিডি ক্লিন এর উদ্দোগে ১০০ সদস্য প্রত্যেকে ৭০০ গাছ  ধারাবাহিক ভাবে রোপণ  করছে। আজ ৪ জুন(রবিবার)লক্ষ্মীপুর সদর উপজেলার স্মার্ট গ্রাম হোসেনপুরের আদর্শ গ্রামে গাছের চারা রোপণ করে বিডি ক্লিন সদর ইউনিট।


এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক মাহমুদুন নবী রাসেল,সহ-সমন্বয়ক ইসমাইল খাঁন সুজন, সদর সমন্বয়ক কাজি রাহাত এবং অন্যান্য দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।


তাদের সাথে কথা বললে তারা বলেন,  সাধারণত কেক কেটে অথবা হৈচৈ মজা-মাস্তির মধ্য দিয়ে নিজ নিজ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাটা একরকম প্রথা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা তা করিনি।কারণ আমরা বা আমি বিশ্বাস করি "জন্মদিন বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কেটে নয় বরং এমন কিছু করে দেখাও, যা জাতির জন্য কল্যাণকর হয়"। আর সে কারণেই আমাদের ভালবাসার সংগঠন বিডি ক্লিন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আৃরা রোপণ করেছি গাছ। যা আমাদের ও জাতির, উভয়ের জন্যই কল্যাণকর।