ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

সিরাজদিখানে উদযাপিত হলো ফকির লালন সাঁইজির ২৪৯ তম আবির্ভাব বার্ষিকী

বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব


গত শনিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে অবস্থিত এম জে হলিডে রিসোর্টে ফকির লালন শাহ এর ২৪৯ তম আবির্ভাব বার্ষিকী উদযাপিত হয়েছে । তিনদিনব্যাপী এই উৎসব আয়োজনের কাল ছিল শেষ দিন । জানা যায়, "ধন্য ধন্য বলি তাঁরে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ১ জুন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লালন বিশ্বসংঘ ও ভারত সরকারের আয়োজনে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় লালন শাহের আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দুই বাংলার বাউলদের অংশগ্রহণে তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত বাউল সংগীত উৎসব - ২০২৩ এর শুভ উদ্বোধন হয় । 

জাতীয় নাট্যশালায় ১ - ২ জুন দু'দিনের সংগীত উৎসব আয়োজন শেষে, ৩ জুন ২০২৩ শনিবার সিরাজদিখানের এম. জে হলিডে রিসোর্টের প্রাচীন ভবন ও মন্দির প্রাঙ্গণে মনোমুগ্ধকর প্রাকৃতিক আবহে দুই বাংলার অংশগ্রহণকারী বাউল শিল্পীবৃন্দ সমাপনী সংগীত উৎসব আয়োজনে অংশ নেন । সংগীতায়োজন সন্ধ্যা ৭ ঘটিকা হতে শুরু হয়ে চলে রাতভর  ।

উক্ত আয়োজনে দুই বাংলার অংশগ্রহণকারী প্রধান বাউল শিল্পবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাউল সুনীল কর্মকার, শফি মন্ডল, টুনটুন ফকির, রিনা দাস, পারুল বালা, হারুন ফকির, রেখা সুফিয়ানা, আমানত ফকির ও আরজু শাহ প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন আরোও সহ শিল্পী ও যন্ত্র বাদকগণ । তাদের সুললিত কন্ঠ ও যন্ত্রের অপরূপ সংমিশ্রণে পরিবেশিত হয় লালন সাঁইজির কালাম সহ গোষ্ঠলীলা, কৃষ্ণলীলা, নিমাইলীলা, গৌরলীলা ও নিতাইলীলা সহ বিভিন্ন লীলা কীর্তন । সুরের মূর্ছনায় অভিভূত হন স্থানীয় লোকজন সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল হতে আগত লালন ভক্তবৃন্দ । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগীতায়োজন উপভোগ করেছেন সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর, ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তাজুল ইসলাম পিন্টু, উপজেলা ও ইউনিয়ন সমূহের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, মানবাধিকার কর্মী,সাংবাদিক সহ নানা শ্রেণিপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ।  দুই বাংলার লালন সাধক ও ভক্তদের প্রত্যাশা, মানুষে মানুষে যাতে বিভেদ ও সংঘাত না থাকে । একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার প্রত্যয়ে লালনের মতাদর্শ ও ভাববাণী উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা সকলের ।

আরও খবর