বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ

জেলা প্রশাসক সাহেলা আক্তার এর ঐকান্তিক প্রচেষ্টায় জি আই পণ্যের স্বীকৃতি পেলো শেরপুরের তুলশীমালা

‘তুলশীমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের ঐকান্তিক প্রচেষ্টায় জি আই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চুড়ান্ত অনুমোদন পেয়েছে শেরপুরের বাহারি সুগন্ধি চাল তুলশীমালা। ২ জুন শুক্রবার ডিসি শেরপুর ফেসবুক আইডিতে অনুমোদনের একটি কপি পোস্ট করে এর সত্যতা নিশ্চিত করা হয়। ওই পোস্টে অভিনন্দন বার্তা জানিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শতশত লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন। ডিসি শেরপুর ফেসবুক আইডিতে উল্লেখ করা হয়, ‘একটি উদ্যোগের সফল পরিসমাপ্তি ঘটতে চলেছে। আলহামদুলিল্লাহ অবশেষে জেলা প্রশাসন শেরপুর এর আবেদনের প্রেক্ষিতে তুলশীমালা ধান শেরপুর জেলার জিআই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে।’ তুলশীমালার জেলা বলে সবাই শেরপুরকে একনামে চিনবে। শেরপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয় এটি। জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুকল্প দাস বলেন, জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টা এবং কৃষি বিভাগের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তুলশীমালা ধান জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এবার এক কেজির প্যাকেট হিসাবে ১১ হাজার কেজি তুলশীমালা চাল বাজারজাত করা হয়েছে। প্যাকেটে বাংলা এবং ইংরেজিতে চালের গুণাগুণ উল্লেখ করা হয়। ভবিষ্যতে এই চাল বিদেশে রফতানির লক্ষ্য নিয়ে কৃষি বিভাগ কাজ করছে। এ বিষয়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, তুলসীমালা চাল পর্যটকদের কাছে আকর্ষণীয় ও সহজলভ্য করে তোলার জন্য জেলার তিনটি পর্যটন কেন্দ্রে তুলসীমালা চালের বিপণন কেন্দ্র অচিরেই খোলা হবে। ইতিমধ্যে এ চাল ঢাকায় বিপণনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৩ মে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত পর্যটন উৎসবে দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য তুলসীমালা চালের স্টল খোলা হয়েছিল। ঐ স্টল থেকে ৮০০ প্যাকেট চাল বিক্রিও হয়েছে বলে তিনি জানান। 

Tag
আরও খবর