নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞার ১৩ দিনেও জেলেদের ভাগ্যে জোটেনি চাল

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিন্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ২০ মে থেকে। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে মাছ শিকার থেকে বিরত থাকা জেলেদেরকে দুই কিস্তিতে প্রথম ৫৬ এবং পরে ৩০ কেজি এই মোট ৮৬ কেজি করে চাল দেওয়া কথা থাকলেও। তবে নিষেধাজ্ঞার ১৩ দিন পার হতে চললেও পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ও বড়বাইশদিয়া ইউনিয়নের জেলেদের ভাগ্যে জোটেনি সেই চাল।


সরেজমিনে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞার কারনে রাঙ্গাবালী উপজেলার হাজার হাজার জেলে কর্মহীন হয়ে পরেছে। জাল-ট্রলার নিয়ে তীরেই কাটাবেন বেকার সময়। ধারদেনায় হচ্ছেন জর্জরিত। জেলেরা বলছেন, এখনো সরকারি বরাদ্দের চাল না পাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের।


উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জেলে মোঃ খোকন মাঝি বলেন, সরকার মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিছে। আমরা গত ১৩ দিন ধরে নিষেধাজ্ঞা পালন কইরা সাগরে মাছ ধরতে যাই না। কিন্তু আমাগো নামে সরকার যে চাল বরাদ্দ করছে তা এহনো পাইনি।


উত্তর চরমোন্তাজ গ্রামের বাসিন্দা মোঃ কামাল মিয়া জানান,আমরা দুইমাস পরে সাগরে জাব এখন বেকার ঘাটে বসে জাল সেলাই করছি নিষেধাজ্ঞা শেষ হলে সাগরে জাব। এই সময় চাল না দিলে পরে চাল দিয়ে কি করবো।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বাবুল জানান,রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত জেলে সংখ্যা ১২ হাজার ৮২০। এদের প্রত্যেকেই নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য খাদ্য সহয়তা ভিজিএফ চাল পাবেন। উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন, ছোটবাইশদিয়া, চালিতাবুনিয়া, মৌডুবি, ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে। চরমোন্তাজ ও বড়বাইশদিয়া ইউনিয়নে দুই একদিনের মধ্যে চাল বিতরণ করা হবে।

আরও খবর