নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে এক জনের ৪৫ দিনের জেল

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রকাশ্যে মাদক মাদক সেবন ও চিৎকার চেঁচামেচি করে জনশান্তি বিনষ্ট করার দায়ে ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র শহিদুল ইসলামকে ৪৫ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ জুন ২০২৩ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল কবীর এ সাজা প্রদান করেন। বৃহস্পতিবার উপজেলা সদরের খৈলকুড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় শহিদুলকে হাতেনাতে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন। এসময় তার পকেট থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। পরে শহিদুলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন তিনি। প্রসিকিউশন দাখিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, প্রকাশ্যে মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামীদেরকে ৪৫ দিনের কারাদন্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন। ঝিনাইগাতী থানা পুলিশ বাহিনী অভিযানে সহযোগিতা প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে।  মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

আরও খবর