দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

যশোরে দৈনিক গ্রামের কণ্ঠের প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলার ঘটনায় বিএমএসএস'র নিন্দা ও প্রতিবাদ

 যশোর থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ঠ ব্যবসায়ী শাহরিয়ার আলম খান ও দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক তৈরির কারিগর বিশিষ্ঠ সাংবাদিক সংগঠক শাহিনুর রহমান পান্না'র বিরুদ্ধে ৩০ মে মঙ্গলবার যশোর সদরের ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।


উল্লেখ্য, গত ২৫ মে ভেকুটিয়া গ্রামের ভূমি দস্যু, হিন্দু সম্প্রদায়ের জমি দখলকারী অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য আব্দার হোসেনর নামে সত্য ঘটনা উদঘাটন পূর্বক সংবাদ প্রকাশ করায় তিনি এ মামলা করেন।


সংবাদ প্রকাশের জেরে দৈনিক গ্রামের কণ্ঠের প্রকাশক শাহরিয়ার আলম খান ও সম্পাদক শাহিনুর রহমান পান্নার বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদার, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।


বিএমএসএস নেতৃবৃন্দ উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান ; নাহলে যশোর সহ সারাদেশে সাংবাদিকদের মানববন্ধন সহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।

আরও খবর