নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

আক্কেলপুরে কৃষকদের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ


জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কৃষকদের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।


আজ বুধবার (৩১ মে) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার উপজেলার ১০ জন কৃষকের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।


আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী, আক্কেলপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মালেক প্রমুখ।


কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার কৃষি উৎপাদন বাড়াতে শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, দশজন কৃষককে ভর্তুকি মূল্যে আধুনিক পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। কৃষকদের এসব যন্ত্রপাতি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। তারা এসব যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।

আরও খবর
6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

২ ঘন্টা ২০ মিনিট আগে