ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই


বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে আগুনে পুড়ে ৯টি দোকান ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০মে) রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। আগুনে ৪টি মুদি মালের দোকান, ৩টি সেলুন, ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি ফার্মেসী দোকানের সকল মালামাল পুড়ে যায়।


খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকার উপরে হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।


সুত্র জানায়, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। একপর্যায়ে হঠাৎ করে হাফিজ মিয়ার মুদি মালের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আশে পাশের অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।


আগুনে মুদি মালের ব্যবসায়ী নিকেশ দাশ, হেমরাজ দাস, হাফিজ মিয়া ও রিপন চক্রবর্তীর দোকান, সেলুন ব্যবসায়ী অজিত দাস, ভানু শীল, কাজল শীল, ফার্মেসী ব্যবসায়ী অঙ্গদ দাস ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সনজিত দাসের দোকান সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


এই বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।


যদি আমরা সময় মতো না যেতে পারতাম তাহলে আগুন পুরে বাজারে ছড়িয়ে পরতো। স্থানীয়রা বলছে আগুনের সুত্রপাত নাকি একটি মুদি মালের দোকানের সর্টসার্কিট থেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এতো বেশি হবে না।

আরও খবর