কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

একশন দৃশ্যে রাজত্ব সিলেটের ছেলেদের

বেশ কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্টে মেতেছে তরুণ প্রজন্ম। ঠিক তেমনই “অ্যাকশন কন্টেন্ট” তৈরি করে নিজেদের প্রতিভার জানান দিচ্ছে সিলেটের ছেলে “তাসকির নূর” ও তার টিম।

জানা যায়, সিলেটের দক্ষিন সুরমা উপজেলার ৪১ নং ওয়ার্ডের ছেলে এবং ‘’ACE Team’’ এর কর্ণধার তাসকির নূর। অনেক আগে থেকেই অ্যাকশন কনটেন্টে তার আগ্রহ ছিলো প্রচুর । আগ্রহ থাকলেও সিন তৈরি করতে যে প্রয়োজন প্রচুর পরিশ্রম, সেটা তার অজানা নয় । তার সাথে একশন দৃশ্য তৈরি করতে প্রয়োজন একটি শক্ত টিম ।

তিনি জানান, শুরুর দিকে তার অনেক আগ্রহ থাকলেও একা থাকায় সাহস হচ্ছিলো না । একসময় চিন্তা করেছিলেন শখ পরিবর্তন করবেন। কিন্তু তার অসম্পূর্ণ লক্ষ্য এভাবে ছেড়ে দেয়া যায়না । তারপর তিনি একাই শুরু করেন পরিশ্রম । এই অধ্যায়ে পা বাড়াতে যা যা প্রয়োজন , সবটাই তিনি চেষ্টা করেছেন । 

কিন্তু একার পক্ষে এ ধরনের কনটেন্ত তৈরি করা প্রায় অসম্ভব । তাই তিনি তার এক কাছের বন্ধুর কাছে সাহায্য চান এবং সেও আগ্রহী ছিলো । সেই থেকে মাত্র একজনকে সাথে নিয়ে একশন কনটেন্টের যাত্রা শুরু করেন ২১ বছর বয়সী এই তরুণ ।


 যাত্রাটা এতোটাও সহজ ছিলো নাহ। তিনি জানান, “শুরুর দিকে আমরা অনেক রাত পর্জন্ত প্র্যাকটিস করতাম। আর আমরা জানতাম, একশন কনটেন্ট অন্যান্য কনটেন্ট থেকে কঠিন এবং সময় সাপেক্ষ। এবং একশন কনটেন্টে একটু ভুল হলে হাসির পাত্র হওয়া স্বাভাবিক। আমাদের কাছে কোনো ভালো ক্যামেরাও ছিল না, ছিলোনা কোনো গিম্বল।  তবুও আমরা হাল ছাড়িনি । আগ্রহ, পরিশ্রম ও আত্ববিশ্বাস এক করে আমরা শুরু করি এবং কয়েকটি কনটেন্ট পার্ট আকারে তৈরি করি ।


প্রথমদিকে মাত্র একজন নিয়ে শুরু করলেও বর্তমানে এই তালিকায় যোগ হয়েছেন আরো অনেকেই ।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে “ACE Team” এর সবাইকে এক সাথে নিয়ে কনটেন্ট শুরু করার পরিকল্পনা চলছে ।

জানা যায়, সিলেটের দক্ষিন সুরমা উপজেলার  কুচাই ইউনিয়নের “ইছরাব আলী হাই স্কুল এন্ড কলেজে” মাধ্যমিক পাশ করেছিলেন তিনি। বর্তমানে তিনি ডিপ্লমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শেষ পর্বে আছেন ।

আরও খবর