শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ





২৯ মে ( সোমবার ) আগ্রাবাদ মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ এবং  বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে  বক্তৃব্য  রাখেন চট্টগ্রাম  জেলা তথ্য অফিসের  পরিচালক মো. আজিজুল হক নিউটন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. শহীদুল্লা মানিক। এসময় আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের ফটোগ্রাফার তানভীর হাসান চৌধুরী স্মার্ট বাংলাদেশ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীর সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ  বক্তব্যে  বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা সক্ষম হবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গত বছরের ১২ই ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। এ ঘোষণাটি তাঁর একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উন্নত বিশে^র সাথে তাল মিলাতে হলে অবশ্যই আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। আর কয়েক বছর পরে তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। এখন থেকেই তোমাদেরকে স্মার্ট বাংলাদেশের উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজ ও দেশের সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। তবেই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হবো।

                                          

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে