কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পালিয়ে আসা রোহিঙ্গা যুবক নোয়াখালীর সেনবাগে আটক


নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সীর হাট থেকে মো: নুর আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


রোববার (২৮ মে ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সীর হাট থেকে তাকে আটক করা হয়।


সেনবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো: জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


আটক মো: নুর আলম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে।


জানা যায়, কক্সবাজারের উখিয়া থেকে পালিয়ে সে প্রথমে চট্টগ্রামে আসে। এরপর চট্টগ্রাম থেকে নোয়াখালীর ছমিরমুন্সিরহাট বাজারে আসে। সেখানে স্থানীয় লোকজন তার চলাফেরায় সন্দেহ হলে তাকে আটক করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


এসআই মো: জয়নাল আবেদীন বলেন, যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর