শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -১৪১ জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


 সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার বনিক সমিতির উদ্যোগে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সরিষাবাড়ী টাউন বণিক সমবায় সমিতির আহ্বানে পৌর শহর শিমলা বাজার, শিমলা বাজার সংলগ্ন মাইজবাড়ি,তাড়িয়াপাড়া, শিমলা পল্লী পূর্বপাড়া, শিমলা পল্লী পশ্চিমপাড়া, পৌরসভার কামরাবাদ, চাদ শিমলা, ঢক হাটবাড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মতবিনিময় স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।


মতবিনিময় সভায় শিমলা বাজার সমবায় বনিক সমিতির সভাপতি আব্দুল হাই সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসাবে ১৪১- জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী , সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বক্তব্য রাখেন। 


    এ সময় আরো বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক কমিশনার বেলাল হোসেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড কমিশনার প্যানেল মেয়র আব্দুল হক তরফদার, পৌর সভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জামালপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন জীবন, সরিষাবাড়ী টাউন বণিক সমিতির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,আওয়ামী মৎস্যজীবী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার আহবায়ক কুবের চন্দ্র বর্মন, আওয়ামী তাঁতী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান হেলাল, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল প্রমুখ।


অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ উগ্র না, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ গাজী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মুসা মিলেটারি, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান,সরিষাবাড়ী শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সরিষাবাড়ী ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জিএস ,সরিষাবাড়ী অটো সিএনজি সমিতির সভাপতি জহুরুল ইসলাম,আব্দুল করিম সরকার, ইমানুর রহমান বিশু, সুরুজ মৌলভী, আব্দুল লতিফ, রশিদ মন্ডল, সালাম মণ্ডল, সাবেক ব্যাংকার হায়দার আলী, সুনীল কুমার সাহা, কালিপদ কর্মকার, নওফেল সহ বিপুল সংখ্যক এলাকাবাসী ও সুধী জন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ।




মতবিনিময় সভায় উপস্থিত সকলেই প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে হাত তুলে সমর্থন জানান এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।



আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে