কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজারের যাত্রীবাহি বাস চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী মারসা বাস চাপায় মো:রাকিব (১৮)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সে ডুলাহাজারা কলেজের শিক্ষার্থী ডিগ্রি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।


গতকাল রবিবার ২৮ মে দুপুর দেড় টার দিকে উপজেলার ডুলাহাজারা কলেজের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দিবাগত রাত দেড়টার তার মৃত্যু হয়। রাকিব ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচর এলাকার মোহাম্মদ মনছুর আলমের ছেলে।


ঘটনার প্রত্যক্ষদর্শী জানান ,চট্টগ্রামমুখি বেপরোয়া গতির যাত্রীবাহী মারসা গাড়ির ধাক্কায় কক্সবাজার মুখি মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশস্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।


মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আহামদ জানান, গাড়ির চালক পালিয়ে গেলেও মারসা গাড়িটি জব্দ আছে। শিক্ষার্থী রাকিব মোটরসাইকেল যুগে কলেজ থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর