দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা





নড়াইলের লোহাগড়ায় বকুল শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশ কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (২৮ মে) সন্ধায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সে কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ মৃত বদির শেখের  ছেলে।

দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন হত্যার বিষটি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসাবে আজ রবিবার সন্ধা ৬ টার দিকে কুমড়ি গ্রামের একটি দোকান থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার পথে  গোলাপ খানের  বাড়ির নিকট আসলে ওতপেতে  থাকা কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন  আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আগামিকাল সকালে লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Tag
আরও খবর