কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

চটগ্রাম বায়েজিদে আগ্নিকান্ডের তিন জনের মৃত্যু

চটগ্রাম বায়েজিদে বসতঘরে আগুন ।



  চট্টগ্রাম নগরীর বায়েজিদে এলাকায়  অগ্নিকাণ্ডে মা ও তার দুই ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজন  প্রাণ হারিয়েছেন।তারা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান  মারুফ (১) ও ফিরিয়া (৩), এবং মো. ঈমাম উদ্দিন (২৩) একজনকে  আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

রবিবার (২৮ মে) ভোরে বায়েজিদ থানার পূর্ব সৈয়দপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশের দাবি মশার কয়েল থেকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বায়েজিদ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, শহীদ নগরে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে মা ও তার দুই শিশু মারা গেছেন।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে। পুলিশ চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের  পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকাল পৌণে ৬টায় দগ্ধ অবস্থায়
চারজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বার্ন ইউনিটে ভর্তি দেন। তাদের মধ্যে মা-ছেলে-মেয়েসহ তিনজন মারা গেছেন অপর একজন চিকিৎসাধীন আছেন।

আরও খবর