লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শিশু গৃহকর্মীকে হত্যার পর মরদেহ ফ্রিজে, অভিযুক্ত সুমা গ্রেফতার

মহেশখালীর শিশু গৃহকর্মী মিফতাহ মণিকে চকরিয়ায় নির্যাতন করে হত্যা মামলার প্রধান আসামি গৃহবধূ সুমা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।


শনিবার (২৭ মে) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শিশু গৃহকর্মী মিফতাহ মণি (১০) কে হত্যার ঘটনায় সুমা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাব সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগে জানা যায়, গত ১০ মে চকরিয়ার বাসিন্দা কামাল হারুনের স্ত্রী সুমা আক্তার গৃহকর্মী হিসেবে কাজ করা মহেশখালীর ঘটিভাংগা এলাকার মিফতাহ মণিকে (১০) নির্যাতন করেন। এতে সে মারা যায়। ঘটনার পর লাশ স্বামীর সহযোগিতায় ডিপ ফ্রিজে রেখে দেন। শিশুটির পরিবারকে জানানো হয়, ডায়রিয়ায় তার মৃত্যু হয়েছে।


পরে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গত ১১ মে মহেশখালীতে পাঠিয়ে দিয়ে হারুন ও তার স্ত্রী পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা শিশুর শরীরে আঘাতের চিহ্ন এবং লাশ ফ্রিজে রাখার আলামত পেয়ে চকরিয়া থানায় বিষয়টি জানান। এ ঘটনায় মিফতাহ মণির বাবা মো. ছৈয়দ নুর চকরিয়া থানায় ১৬ মে হত্যা মামলা করেন


সুমাকে আটকের পরে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। একপর্যায়ে শনিবার কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া থেকে প্রধান আসামি সুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী কামাল হারুন ঘটনার পর থেকে পলাতক।


র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার সুমা চকরিয়ার কাকরা ইউনিয়নের হাজিয়ানপাড়ার বাসিন্দা। তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করেছে বলেও জানায় র‌্যাব।

Tag
আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে