জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে আওয়ামী লীগ "বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশের ন্যয় জয়পুরহাটেও আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার( ২৭ মে) বেলা ১১ টায় জয়পুরহাট  কেন্দ্রীয় মসজিদের সামনে শান্তি সমাবেশে আন্দোলনের নামে বিএনপি জামাত কতৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, সহ এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। 

শান্তি সমাবেশে বক্তরা বলেন, বিএনপি জামাত নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

এদিকে দ্রব্যমূলের ঊর্দ্বগতি, তীব্র লোডশেডিংসহ ১০ দফা দাবিতে সারাদেশে ন্যয় জয়পুরহাট জেলা সদরের নতুনহাট সংলগ্ন মাহবুব সরদারের চাতালে বিএনপির বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৭ মে) বিকালে শহরের রামদেও বাজলা স্কুল মাঠ থেকে দলে দলে বিক্ষোভ মিছিল বের হয়ে জনসমাবেশে যোগদান করে। 

জনসমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন। 

বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে জেলে দিচ্ছে। মধ্যরাতে ভোট করে ক্ষমতায় এসে বিএনপির নেতা–কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। আর বেশিদিন এটা চলবেনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী হাসান মর্তুজা, সদস্য সচিব এস এম শামস মতিনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

আরও খবর