ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচংয়ে “প্রবাসে বানিয়াচং" গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রবাসে বানিয়াচং" গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম আজাদ'র সম্পাদনা ও প্রকাশনায় প্রবাসীদের সুখ-দুঃখ আবেগ আর ভালবাসায় ভরপুর উক্ত বইটির মোড়ক উন্মোচন করেন ব্যারিষ্টার সায়েদুল হক সুমন।


উক্ত বইটিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬০ জন প্রবাসীর লেখা এবং জেলা প্রশাসক ইশরাত জাহানসহ বানিয়াচংয়ের বিশিষ্ট জনের গুরুত্বপূর্ণ লেখা প্রকাশ করা হয়েছে। 


বাংলা একাডেমীর লোক সংস্কৃতি সংগ্রাহক ও বহু গ্রন্থের প্রণেতা আবু সালেহ্ আহমেদের সভাপতিত্বে সিহাব উদ্দিন ও বনশ্রী অর্পিতার সঞ্চালনায় 




 শনিবার (২৭মে) বেলা ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে হ্যালো অক্সিজেন টিমের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ ফুল মিয়া, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, আইডিয়েল কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক জসিম উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, প্রধান শিক্ষক আব্দুল কায়ুম মিয়া, প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, সুজন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি দেওয়ান শোয়েব রাজা, প্রবাসী মিজানুর রহমান মিজান, হ্যালো অক্সিজেন টিমের টিম সহযোগী সৈয়দ মাসুদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল আলম সেলিম, ৪নং দক্ষিন পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু মিয়া প্রমুখ।


এ সময় বক্তাগন প্রবাসে বানিয়াচং বইটির ভুয়সী প্রশংসা করেন। আলোচনা সভা ও মোড়ক উন্মোচন শেষে ৫৫ জন প্রবাসীকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও মুল্যাবান বই উপহার দেওয়া হয়।


হ্যালো অক্সিজেন টিমের উপস্থিত ভলান্টিয়ারা হলেন নিবির আহমেদ তৌকির, মোঃ সুমন, এস এম মামুন হাসান, নছিবুর রহমান রাহি, মোঃ তামিম আহমেদ, মোঃ আফজাল হোসেন, রুজিনা আক্তার, তাবাস্সুম সুমি, আরিফুল বিন আনোয়ার, নিশাদ সর্দার, এম আর মিজান, মোস্তাফিজুর, নাঈম ও শেখ রাইসা।

আরও খবর