কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ভোলায় ইয়েস বাংলাদেশের আয়োজনক কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক দ্বি বার্ষিক পরামর্শ সভা।।

ছবি দৈনিক দেশচিত্র।

ভোলায় ইয়েস বাংলাদেশের উদ্যোগে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার মানন্নোয়নে কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়নে এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভার অনুষ্ঠিত হয়। 

আজ শনিবার (২৭ মে) সকালে ভোলা জেলা শিশু একাডেমি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইয়েস বাংলাদেশের আয়োজনে দ্বি-বার্ষিক সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান।  

ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু সহ বিভিন্ন কিশোর-কিশোরীরা কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিয়ে তাদের মতামত প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরে। এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা প্রদানকারী ও তাদের কথা তুলে ধরেন। 

এসময় প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব মোঃ শাহিন হাসান কিশোর-কিশোরীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কৈশোরবান্ধব জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগগুলো তুলে ধরেন। কিশোর কিশোর-কিশোরীদের নিয়ে এরকম আলোচনা সভার আয়োজন করায় তিনি ইয়েস বাংলাদেশকে ধন্যবাদ জানান। 

বক্তরা বলেন, কৈশোর অপার সম্ভাবনার বয়স। ব্যক্তিত্ব গঠনের উপযুক্ত সময়। এ জন্য কিশোর-কিশোরীদের প্রতি আরও যত্নবান হওয়া উচিত। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ প্রসারিত করা প্রয়োজন। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কিশোর-কিশোরী। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এই কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।

আরও খবর