নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার


বগুড়ার নন্দীগ্রামে আলোচিত পালাক্রমে শিশু ধর্ষণ মামালার ২ আসামিকে গ্রেপ্তার করেছে  নন্দীগ্রাম থানা পুলিশ। জানা গেছে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশ শুক্রবার (২৬ মে) ঢাকার   গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের পালাক্রমে শিশু ধর্ষণ মামলার আসামি ধুন্দার গ্রামের বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধি হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (১৯) কে গ্রেপ্তার করে।থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, গত মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঝড়ের সময় ধুন্দার গ্রামের ওই শিশু আম কুড়ানোর পর বাড়িতে ফিরছিলো। সেসময় ৩ লম্পট তাকে জোর করে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই ঘটনায় তার মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন নিজেই মামলাটির তদন্তভার গ্রহণ করে গুরুত্বের সাথে তিনি মামলাটি তদন্ত শুরু করে এবং ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরও জানান, অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই শিশু ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে।



আরও খবর