কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ঝিনাইগাতী সদর ইউনিয়নের নবগঠিত শ্রমিক লীগের পরিচিতি সভা ও সংসদ সদস্যের জনসংযোগ

শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়নের নবগঠিত জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা ও সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনের জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকেলে উপজেলার পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভা ও জনসংযোগের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ফটিকের সভাপতিত্ত্বে ও সদস্য সচিব শাহজাহানের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিখা রাণী অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিচিতি ও জনসংযোগ সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং শেরপুর-৩ আসনে বারবার নির্বাচিত আওয়ামীলীগের এমপি ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবারো বিজয়ী করতে ঝিনাইগাতীবাসী ঐক্যবদ্ধ বলে সভায় জানান। 

Tag
আরও খবর