বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

অভিনব কায়দায় স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা, আটক ৩


দেশের অন্যান্য জেলার মতো নড়াইলেও স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ ২৬ মে ভোরে নড়াইল সদর থানা, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে যশোর ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হযরত আলী সোনারুর ছেলে মোঃ আলম মিয়া সোনারু(৩৭), মোঃ আমিনুল ইসলাম সোনারুর ছেলে সাদ্দাম হোসেন(৩৩) ও মোঃ হামেদ সোনারুর ছেলে বাবু সোনারু(২৫)। সকলেই অত্র থানার দক্ষিণ গাবের গ্রামের বাসিন্দা। এ সময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ২টি লোহার হাতুড়ি, ২টি ছোট নিক্তি(দাঁড়িপাল্লা), ২টি হ্যান্ড গ্যাস মেশিন, ১ টি সানলাইট গ্যাসের কৌটা, ২টি শোন, ২টি লোহার কাতানী, ১টি সিটি গোল্ডের চুরি, ১১টি পিতলের গুল্টি, ১টি ব্রাশ ও ৩ টি কাসার তৈরী ডাইস জব্দ করে পুলিশ।


গত ২০ মে নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামে মেহেদি হাসান রানা(২৯) নামের এক ব্যক্তির বাড়িতে প্রতারণার ঘটনাটি ঘটে। ঐদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি স্বর্ণালংকার মেরামতের নামে তাদের বাড়িতে প্রবেশ করে। অতঃপর মেহেদির মায়ের স্বর্ণের একটি চেইন মেরামত করতে গিয়ে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলে। তারপর তার মাকে বুঝিয়ে চেইনটি একটা দলায় পরিণত করে দেয় এবং পরের দিন চেইনটি তৈরি করে দেওয়ার কথা বলে মজুরি না নিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে চলে যায়। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও মেহেদির পরিবার ব্যর্থ হয়। অতঃপর তারা স্থানীয় স্বর্ণকারের নিকট গিয়ে জানতে পারেন তাদের নিকট থাকা দালাটি স্বর্ণের নয়। পরে মেহেদি বাদী হয়ে ২৫ মে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে