যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠে বৃহস্পতিবার  রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের আওতায়  স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের আয়োজনে ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় এক কমিউনিটি অ্যাওয়ানেস এনগেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান । বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গণিত শিক্ষক ও নতুন কারিকুলামের মাস্টার ট্রেনার কল্যাণ সুন্দর কয়াল, এসএমসির সদস্য জিএম খাজা নাজিমুদ্দিন, শিক্ষার্থী নিউটন মন্ডল, অভিভাবক কল্পনা রানী, মমতাজ বেগম, আছিরন বিবি প্রমুখ।  অনুষ্ঠানে এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের বিভিন্ন   প্রোগ্রাম, স্থানীয় কমিউনিটিকে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের উন্নয়ন ও নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের পাঠদানের উপর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সুধীজন  আলোচনা করেন।  শিক্ষার্থীরা "সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ সমাজকে বিপথগামী করছে " বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা করেন। কমিউনিটি অ্যাওয়ারনেস এনগেজমেন্ট প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের ইংরেজি, গণিত ও কম্পিউটার বিষয়ে দক্ষতা যাচাই করা হয়।  অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম ও শ্যামনগর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণ আব্দুল্লাহ আল মামুন ।


Tag
আরও খবর