রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন


বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ মে) নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, বেশি টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে। এছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব ও সুফল সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থের অপব্যবহার না করার জন্য উৎসাহিত করেন। পুলিশ সুপার মহোদয় আন্তর্জাতিক জঙ্গিবাদের ধারণা, কারণ ও প্রতিরোধ এবং দুর্নীতির কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ, গন্তব্য দেশের আইন-কানুন, নিয়ম-নীতি, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।


নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব আবুল বাশার আল মামুন এর সভাপত্বিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার হলে এই “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স” এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদেশগামী কর্মী ছাড়াও জনাব মোঃ নাসির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, জনাব মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, জনাব এনামুল কবীর টুকু, সভাপতি, প্রেসক্লাব, নড়াইল উপস্থিত ছিলেন।

আরও খবর