নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

মাহমুদিয়া মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন সৈয়দ রেজাউল করীম




জামে’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পদ থেকে বাদ পড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।সম্প্রতি আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ মে মোহতামিম মজলিসে আমেলার সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভার সিদ্ধান্ত অগ্রাহ্য করে সম্পূর্ণ এককভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যে কারণে মাদ্রাসায় বিশৃঙ্খলা ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় আপৎকালীন এই সাময়িক পরিস্থিতি বিবেচনায় সেই নতুন কমিটি বাতিল করে নতুন ১৯ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার রয়া ত্রিপুরার স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।জানা যায়, আগের কমিটির মেয়াদ শেষ হলে মাদ্রাসা পরিচালনার জন্য সেই কমিটি বিলুপ্ত করে ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমকে সভাপতি ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে সেক্রেটারি নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। এছাড়াও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হাসান আহমাদ, বরিশাল বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও মোহাম্মদ হোসেন চৌধুরীকে সহসভাপতি, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মির্জা নুরুর রহমান বেগকে যুগ্মসম্পাদক ও নইমুল হক মাসউদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও ১৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়।এই কমিটি গঠনের পর থেকে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা হওয়ার পর বুধবার বরিশাল জেলা প্রশাসন থেকে নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হলে নতুন একটি কমিটি দেওয়া হয়। 

আরও খবর