কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৈধ অস্ত্র নিয়ে অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধ করতে দাঁড়ালে সমস্যা কোথায়, এমপি মোস্তাফিজ

এমপির পেইসবুক পোস্ট


বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হুমকি দিতে পারেন ; তাকে কবরে পাঠানোর মতো সন্ত্রাসী বক্তব্য দিতে পারেন,  তবে আমি সেসব নাশকতাকারীদের প্রতিরোধ করতে আমার বৈধ অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?

দেশের বিভিন্ন গণমাধ্যমে মিছিলে অস্ত্রসহ অংশ নেবার বিষয়ে নেতিবাচক  প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এমপি মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন৷ পিস্তল হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ভাইরাল হন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলায় মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের একটি অংশের ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে একটি পক্ষ।



খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। মিছিলে বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অস্ত্রহাতে  মিছিলে অংশ নেবার বিষয়ে জানতে চাইলে  তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বারবার। এখন ঘরে বসে থাকা যাবে না  সবাইকে আরও সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ উদ্যোগে নিজের স্থাপনা পাহারার ব্যবস্থা করতে হবে। বিএনপি জামাতের দেশবিরোধী চক্রান্ত ও অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধে মহান মুক্তিযুদ্ধের মতো ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন জাতিসংঘ থেক ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে প্রধানমন্ত্রীর উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা স্বীকৃতি পায় তখন বিএনপির গায়ে জ্বালা ধরে যায়। বিএনপির এক কুলাঙ্গার যখন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিয়ে আপত্তিকর হুমকি  দেয়। তখন আমরা ঘরে বসে থাকার সুযোগ নেই। ‘

এমপি মোস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নীরবে শিকড় ছড়াচ্ছে। তাদের প্রতিরোধ করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যর্থ হবে, গণতন্ত্র বিপন্ন হবে। এ জন্য মুক্তিযুদ্ধের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘

এমপি মোস্তাফিজুর রহমান বলেন,জামায়াতের বর্বরতার  ধ্বংসের স্মৃতিচিহ্ন বাঁশখালীতে এখনো আছে।  পাখি বালা সুশীল, পলাশী শীলরা মানুষরূপী জানোয়ারের নৃশংসতার চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে। সাইদীর বিরুদ্ধে রায়ের পর বাঁশখালীর আদালত, উপজেলা কমপ্লেক্স, মন্দির-মসজিদ, সবখানেই  জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছিলো । সেই একই বাঁশখালীতে জামাতকে তান্ডবের সুযোগ দিয়ে পুনরায় বাঁশখালীকে যুদ্ধবিধ্বস্ত জনপদে পরিণত হতে দিতে পারি না

Tag
আরও খবর