বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ (২২-২৮ মে ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে র‌্যালি, সেবা সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, ই-নামজারী, খাজনা প্রদানসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, বিভিন্ন এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্ট কমিটি, বিভাগের কর্মকর্তাগণ ও উপকার ভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে ৩টি ষ্টল খোলা হয়েছে। এবছর ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আটটি বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭ টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ থেকে এই কর্মসূচি চলবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় সম্নেলন কক্ষ অথবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেওয়া হবে। কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। জেলা পর্যায়ে ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে। এখন পর্যন্ত ১৭টি উপজেলায় দলিলমূল্যে নামজারি করার জন্য পরীক্ষামূলকভাবে ই-মিউটেশন-ই-রেজিস্ট্রেশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।


Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে