দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ২কিশোরের মৃত্যু



সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়ন পরিষদের শান্তিপুর ও হরিপুর গ্রামের মাঝে অবস্থিত ফসল মাঠে ফুটবল খেলা অবস্থায় বিকেল ৫ টায় স্থানীয় দুই কিশোরের বজ্রপাতে  মৃত্যু হয়েছে। 

কিশোরদের একজন পলাশ(১৪) হরিপুর গ্রামের শাহাজুলের ছেলে। অপরজন তোয়ামিন (১৯) শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নূরে আলম সিদ্দিকী  জানান, বিকেলে হরিপুর ও শান্তিপুর গ্রামের ২২-২৪ জন কিশোর ফুটবল খেলা করছিল। খেলারত অবস্থায়  বৃষ্টি শুরুর কিছুক্ষণের মধ্যেই ২ জন কিশোর বজ্রপাতের শিকার হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।


ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।


জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেন।


Tag
আরও খবর