এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি

ইসলামপুরে ফুটবল খেলায় হেরেও জিতে গেলেন ব্যারিস্টার সুমন


জামালপুরে ইসলামপুর উপজেলায় ফুটবল খেলায় হেরেও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এক লাখ টাকা উপহার দিয়ে জিতে গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় তাঁকে দেখতে নারী-পুরুষসহ মাঠের চারদিকে প্রায় অর্ধ লাখ মানুষের সমাগম ঘটে।


শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ইসলামপুরের মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান এবং সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসির হাতে উপহারের অর্থ তুলে দেন তিনি।


এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ জেলার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এক লাখ টাকা খুবই সামান্য। আরও আরও কিছু করতে পারলে খুশি হতাম। আজকে ফুটবল খেলতে এসে কখনও মনে হয়নি যে সিলেট ছেড়ে জামালপুরে এসেছি। সব দর্শকই যেনো আমার দলের। তাই দল হেরে গেলেও দুঃখ নেই। কেননা জামালপুরবাসী পুরো খেলায় যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, তা বড়ই সম্মানের। এই সম্মান নিয়ে বাড়ি ফিরতে চাই।

মনে হয়, আমার বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইসলামপুরে মানুষের মধ্যে বিলিয়ে দিলেও এ এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না।'


উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি ও তাঁর ছেলে শাহরিয়ার সেতুর আয়োজনে খেলাটি শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।


খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে মরহুম মিয়ার উদ্দিন তালুকদার স্পোর্টিং ক্লাব জয় লাভ করে।


খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাসের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য মোরশেদুর রহমান মাসুম খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।


খেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে হবিগঞ্জের কৃতী সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ব্যাক্তিত্ব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে গত মঙ্গলবার রাতে বইয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ইসলামপুরের ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য এক লাখ টাকা দান করেন।


আরও খবর